
চার দিন বয়সী শিশুকে দেখতে আসেন পূর্বপরিচিত শাহিদা আক্তার ও সোহেল রানা দম্পতি। শিশুটিকে সেই অতিথির কোলে দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করতে রান্নাঘরে যান মা শামসুন্নাহার। কিন্তু রান্নাঘর থেকে ফিরে দেখেন অতিথিরা ঘরে নেই, নেই নিজের সন্তানও।
এদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে সেই অতিথিরা নবজাতকের মা শামসুন্নাহারকে মোবাইল ফোনে জানান, ৮০ হাজার টাকা পেলে তাঁরা সন্তানকে ফিরিয়ে দেবেন। এ তথ্য শিশুটির মা র্যাবকে জানালে অভিযান চালিয়ে নবজাতকে উদ্ধারসহ অভিযুক্ত শাহিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার অপহরণকারী শাহিদা আক্তারকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৪ (সিপিসি-২)। গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে শাহিদাকে গ্রেপ্তার এবং নবজাতককে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় সম্পৃক্ত অপর আসামি সোহেল রানা পালিয়ে যান।
র্যাব বলছে, ভুক্তভোগী শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) সাভারের রাজ ফুলবাড়িয়া রাজারহাট এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। গত শুক্রবার সাভারের একটি হাসপাতালে তাঁদের একটি ছেলে শিশু জন্ম নেয়। সেই শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন এই দম্পতি। সোমবার বিকেলে শিশুটিকে দেখতে তাঁদের বাসায় যান পূর্বপরিচিত শাহিদা ও সোহেল রানা দম্পতি। তাঁদের আপ্যায়নের উদ্দেশ্যে শিশুটিকে তাঁদের কোলে দিয়ে রান্নাঘরে যান শিশুটির মা শামসুন্নাহার। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী শিশুটিকে নিয়ে অপহরণের উদ্দেশ্যে পালিয়ে যান তাঁরা।
র্যাব-৪ সিপিসি-২-এর অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, র্যাব ৪ ও র্যাব-১২-এর যৌথ অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার নারীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া নারী পলাতক আসামির সহযোগিতায় মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালে আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে