
চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। আজ রোববার সকালে বিজয়নগরের শ্রম ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকেরা।
শ্রমিকদের চার দাবির মধ্যে রয়েছে—ফিল্ড টেকনিশিয়ান পদকে বিএটিবির স্থায়ী ও মূল কাজের অংশ হিসেবে স্বীকৃতি, দীর্ঘদিন ধরে কর্মরত ফিল্ড টেকনিশিয়ানদের স্থায়ী নিয়োগ, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রতিকার ও দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থার হস্তক্ষেপ।
মানববন্ধনে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম বলেন, তাঁরা ২০১০ সাল থেকে কোম্পানির তামাক চাষ, চাষিদের সঙ্গে চুক্তি, বীজ ও সার বিতরণ, তামাক উৎপাদন ও সংগ্রহসহ বছরব্যাপী বিভিন্ন কাজ করে আসছেন। অথচ স্থায়ীভাবে কাজ করেও তাঁদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে কাজ করিয়ে শ্রমিকদের ন্যায্য সুযোগ-সুবিধা, লভ্যাংশ ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলনরত শ্রমিকদের মামলা ও বদলিসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিকের কাছে স্মারকলিপি দেয়। এরপর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবরও স্মারকলিপি দেওয়া হয়।
তবে এ ব্যাপারে বিএটি বাংলাদেশ পিএলসির একজন মুখপাত্র বলেন, বিএটি বাংলাদেশ পিএলসি. ১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে দেশের উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। আমাদের লিফ কার্যক্রমে সহায়তাকারী একটি তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত কিছু ব্যক্তিকে ঘিরে সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে আমরা অবগত। বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে এবং আইন মেনে সমাধানের লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি।

নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
৪ মিনিট আগে
বিয়ের পর যৌতুকের জন্য সাজু সরদার বিভিন্ন সময় নির্যাতন করতেন হাসিনাকে। একপর্যায়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। যৌতুক হিসেবে হাসিনার বাবার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও গরুও নেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
২৯ মিনিট আগে
শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
৩৫ মিনিট আগে
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
১ ঘণ্টা আগে