
রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। তাঁর নাম জাহিদুল ইসলাম (১৭)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগর ডি-ব্লকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বেলা সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত জাহিদের সহকর্মী মো. শামীম হোসেন জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। জাহিদের বাবার নাম মো. জালাল হোসেন। বর্তমানে আফতাবনগরের ওই ভবনেই থাকত। জাহিদ রাজমিস্ত্রির কাজ করত।
সকাল থেকে তাঁরা নির্মাণাধীন ৮তলা ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টার কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে নিচে পড়ে যান জাহিদ। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আফতাবনগর এলাকা থেকে ওই শ্রমিককে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিন গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ‘ফুল বিজু’। এদিন ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ির চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু নদের তীর জেগে ওঠে এক অনন্য রূপে।
৩১ মিনিট আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
৩৮ মিনিট আগে