স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে একত্রিত হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর—অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য—শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক—সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তাঁরা। শিক্ষাজীবনে নানা খেসারত দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের অভিযোগ, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
সাত কলেজ সংস্কার আন্দোলন ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন অধিভুক্ত রেখে আমাদের কোনো মানোন্নয়ন করা হয়নি। আমাদের ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন একে অপরের ওপর দায় দিয়ে আমাদের বন্দী করে রেখেছেন। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের দাবি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, এ দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি।’
এদিকে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে একই দাবি নিয়ে ঢাকা কলেজের নর্থ হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে প্রদক্ষিণ করে ঢাকা কলেজে এসে শেষ হয়। একই সময়ে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেছে বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১২ মিনিট আগে
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
১২ মিনিট আগে
পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
২৪ মিনিট আগে
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১ ঘণ্টা আগে