পাল্টে গেছে রাজধানীর জুরাইন ফ্লাইওভারের চিত্র। নানান রঙে রাঙানো হয়েছে ফ্লাইওভারের পিলার ও দেয়াল। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা এঁকেছেন নানা আলপনা। লিখেছেন অনেক উপদেশমূলক বাণী। তবে নেই রাজনৈতিক দলের কোনো নেতার ছবি, নেই রাজনৈতিক স্লোগান।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকার ফ্লাইওভারের নিচে রয়েছে কয়েকটি মোটা পিলার এবং চারদিকে রয়েছে কয়েকটি নিচু দেয়াল। এসব পিলার ও দেয়ালে রং দিয়ে নানা আলপনা ও ছবি এঁকেছেন কয়েকশ ছাত্র-ছাত্রী। পিলারে তাঁরা শহীদ মিনার ও গ্রামগঞ্জের অনেক চিত্র তুলে ধরেছেন। এখানে লেখা রয়েছে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’, ‘নামাজ কায়েম করুন’, ‘মানুষের চেয়ে নহে কিছু বড় নহে কিছু মহীয়ান’ ইত্যাদি উপদেশমূলক বাণীও।
গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা এই ফ্লাইওভারের নিচে কয়েক বছরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বন্ধ হয়েছে পাবলিকের প্রস্রাব করা। ফলে ফ্লাইওভারের নিচের অংশ হয়েছে চকচকে ও দূর হয়েছে প্রস্রাবের দুর্গন্ধ।
শিক্ষার্থী সুমন বলেন, ‘এত দিন ফ্লাইওভারের নিচের পিলার ও দেয়ালে এবং এর আশপাশে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গিয়েছিল। সৌন্দর্য হারিয়েছিল ফ্লাইওভারের পরিবেশ। তাই আমরা এসব পরিষ্কার করে পিলার ও দেয়ালে সৌন্দর্য বর্ধনে রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ও আলপনা আঁকছি। তবে আমরা কোনো দলের হয়ে কাজ করছি না বা কোনো রাজনৈতিক স্লোগানও লিখছি না।’
আরেক শিক্ষার্থী শায়লা বলেন, ‘আমাদের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এসব সমাজ সেবামূলক কাজ করছি। কিন্তু জানি না আমরা চলে গেলে এসব ঠিক থাকবে কিনা। তবে আমরা পর্যায়ক্রমে এখানকার এই ফ্লাইওভারের সব পিলার ও দেয়াল রাঙাব।’
এলাকার বাসিন্দা জামান বলেন, এত দিন ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনায় নোংরা হয়ে ছিল। সে সঙ্গে প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হতো। এখন আর সেসব নেই। পাল্টে গেছে এখানকার চেহারা। কিন্তু এটা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়।

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২১ মিনিট আগে
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএনওর ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করা হচ্ছে। এসব ফেক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী, বিভ্রান্তিকর, মিথ্যা, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব আইডির সঙ্গে ইউএনও কিংবা উপজেলা...
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে