
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ মোহসীন এই আদেশ দেন। এর আগে পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।। তিনি বলেন, সোনারগাঁ থানায় হওয়া আশিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘গত ৪ আগস্ট উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৃত কামাল মিয়ার ছেলে আশিক মিয়া (২০)। পরে ৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় আজ আদালত তাঁকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।’

এর আগে আজ সকাল ৯টায় আদালতে তোলা হলে উত্তেজিত জনতা আনিসুল হককে উদ্দেশ্য করে চোর, বাটপার, দালাল ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে আদালতে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসির একটি দল এই অভিযান চালায়।
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল...
১ ঘণ্টা আগে