
গুম ও হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
মামলার অন্য আসামিরা হলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীন, র্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এ সি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।
মামলার অভিযোগে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাঁকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীকালে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করা হয়নি।
মামলায় অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা এবং লাশ গুম করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হওয়ায় তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। প্রত্যেক আসামি ষড়যন্ত্র করে এই পরিকল্পনা করেন।

ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
২২ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি জাপানি গ্লাভস কারখানায় নোটিশ ছাড়াই ১১২ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁরা পুনর্বহালের দাবি জানান।
১ ঘণ্টা আগে