
রাজধানীর বিমানবন্দরে মাদকসহ ছয় নারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের আশকোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. কাকলী (২৪), আমেনা (২৫), লিমা (২৭), মাহি (২৩), ফাতেমা আক্তার বৃষ্টি (২৪) ও মুন্নি আক্তার (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে ছয় নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
২ ঘণ্টা আগে