
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
জেলার দুর্গম হাওর জনপদ অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে ২৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় ৩০টি কিন্ডারগার্টেন রয়েছে। তিন উপজেলায় প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে ৪৬ হাজার ৪২৯ শিক্ষার্থী পড়ালেখা করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাওরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকের শতাধিক পদও শূন্য আছে। বিদ্যালয়গুলোর ১ হাজার ১৫১টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ১ হাজার ৪৪ শিক্ষক রয়েছেন। শূন্যপদ রয়েছে ১০৭ টি। প্রধান শিক্ষকের শূন্যপদে ‘চলতি দায়িত্ব’ ও ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে কাজ করছেন ১৪৯ সহকারী শিক্ষক। এর ফলে কার্যত ২৫৬ সহকারী শিক্ষক পদ শূন্য হয়ে আছে।
জানা গেছে, অষ্টগ্রামের ৮টি ইউনিয়নে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার ৩০০ ছাত্রছাত্রী আছে। ৮৩ বিদ্যালয়ের মাত্র ২৫ টিতে প্রধান শিক্ষক আছেন। ১৯ সহকারী শিক্ষক পদ শূন্য। ৫৩ সহকারী শিক্ষক বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের কাজও করতে হচ্ছে। ফলে কার্যত ৭২ সহকারী শিক্ষকের পদ শূন্য আছে।
ইটনার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুপ্রজিৎ দাস চৌধুরী বলেন, ছয় পোস্টের স্কুলে চার শিক্ষক এবং ২২০ ছাত্র-ছাত্রী আছে। মাঝেমধ্যে আমাকে উপজেলা অফিসে যেতে হয়। সে সময় তিন শিক্ষককে দিয়ে দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করানো অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও শ্রেণিকার্যক্রম চালিয়ে যাচ্ছি। শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ দরকার।
মিঠামইন উপজেলার হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, আমি এখন উপজেলায় মাসিক সভায় এসেছি। আমার স্কুলে ২৩৪ শিক্ষার্থী। চারজন শিক্ষকের স্থলে আছে একজন। সম্প্রতি দুজন স্বেচ্ছাসেবী শিক্ষক দিয়ে ক্লাস নিচ্ছি। শিক্ষক সংকটে শিক্ষার্থীদের পাঠদান করাতে আমাদের অনেক কষ্ট হয়। শিক্ষক নিয়োগ না হলে এই সমস্যা কমবে না।
অষ্টগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, সহকারী শিক্ষকদের পদোন্নতিবিষয়ক মামলার কারণে প্রধান শিক্ষক পদে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল। গত মাসে সেই মামলার রায় হয়েছে। অচিরেই শূন্যপদ পূরণ হবে বলে আশা করি।
কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, প্রধান শিক্ষক পদে প্রমোশন দেওয়ার জন্য তালিকা মন্ত্রণালয়ের যাচ্ছে। আশা করি, সেখানের ক্লিয়ারেন্স এলে পদায়ন শুরু করবে অধিদপ্তর। নিয়োগ ও বদলি সমন্বয়ের মাধ্যমে সহকারী শিক্ষক শূন্যপদ অধিকাংশ কমে আসবে।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ধান সংগ্রহের তালিকায় উঠেছে দরিদ্র, ভূমিহীন, দিনমজুরের নাম। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব নামের বিপরীতে গুদামে ধান দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।
২ ঘণ্টা আগে