Ajker Patrika

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ‘ছিনতাইকারীর’ পরিচয় শনাক্ত, স্ত্রীর দাবি ‘রিকশাচালক’

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ১৮
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ‘ছিনতাইকারীর’ পরিচয় শনাক্ত, স্ত্রীর দাবি ‘রিকশাচালক’
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আরেক ‘ছিনতাইকারীর’ নাম-পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম জনি (৩৫)। তবে জনির স্ত্রীর দাবি, তার স্বামী পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক।

আজ শনিবার সকালে নিহত জনির স্ত্রী স্বপ্না বেগম ঢাকা মেডিকেলে এসে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন। স্বপ্না বেগম বলেন, তাদের বাসা শ্যামপুর ব্রিজ নবরুন গলিতে। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। তার স্বামী ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে দাবি স্বপ্নার।

তিনি বলেন, গতকাল রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন জনি। সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি কে বা কারা জনিকে ছুরি মেরেছে। এরপর ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই।

এর আগে আজ ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে ছিনতাইকারী ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুনের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ছুরিকাহত ওই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী। একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে পেছন থেকে জাপটে ধরা অপর ছিনতাইকারী ছুরিকাহত হয়। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত