
রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালানো নারী আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি। রাসেল হত্যা মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছিল তার রিমান্ডের শেষ দিন। ওই দিন সকালে আদালতে পাঠানোর আগে কৌশলে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামি পালিয়ে যাওয়ার পর মিতুকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। টানা প্রায় ৪০ ঘণ্টা অভিযান চালানোর পর শুক্রবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার কৌশলে যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যান। রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই সকাল ১০টার দিকে তিনি পালিয়ে যান।
এদিকে থানা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন। ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠিত হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু দাস বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার ভুক্তভোগী রাসেল খানের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
২০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২৬ ঘণ্টা ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ারচর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ঢাকামুখী লেনে থমকে আছে গাড়ি চলাচল। যানবাহনের দীর্ঘ সারিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামীকাল রোববার (৩০ আগস্ট)। চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে সকাল ১১টায় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে
১ ঘণ্টা আগে
আজ ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে ছিনতাইকারী ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুনের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ছুরিকাহত ওই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে