
রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুন হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে ওই ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
আজ শনিবার ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ছুরিকাহত ওই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী। একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে পেছন থেকে জাপটে ধরা অপর ছিনতাইকারী ছুরিকাহত হয়। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. সানজু বকশী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। দুই তরুণের কাছ থেকে দুটি বন্দুকও উদ্ধার করা হয়েছে।
১২ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ছিনতাইকারী ১৪ বছরের বালক রেজোয়ান হোসেনের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়েছে। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়ে রেজোয়ান। তার কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সৈয়দপুর উপজেলা প্রশাসনের...
১৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মাথায় এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোকলেছুর রহমান (৫৫)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকায় পুলিশ সদস্য নওশা মিয়ার বাড়ির সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
২০ মিনিট আগে