শিক্ষাক্ষেত্রের বৈষম্য নিরসন করে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষাকে জাতীয়করণের কোনো বিকল্প নেই বলে দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। বিশ্ব শিক্ষক দিবসে এই দাবি জানিয়ে দ্রুত এই ব্যবস্থা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকেরা। ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নির্যাতন ও চাকরিচ্যুতির প্রতিবাদ জানিয়ে এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি মানববন্ধনে এই দাবি জানান বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) সদস্যরা। মানববন্ধনের আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।
‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনে শিক্ষাব্যবস্থা করতে হবে জাতীয়করণ’ স্লোগান সামনে রেখে শিক্ষার ক্ষেত্রে বিরাজমান পাহাড়সম বৈষম্য নিরসনে শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন উপস্থিত বক্তারা। তাঁরা উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীরা ২০১৫ সাল থেকে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেলে বেসরকারি শিক্ষকেরা পেয়েছেন ২০১৮ সাল থেকে। তাও আবার কোনো রকম বকেয়া ছাড়াই। একই অবস্থা বৈশাখী ভাতাপ্রাপ্তির ক্ষেত্রেও বলে উল্লেখ করেন বক্তারা। এরই মধ্যে অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেওয়া হচ্ছে বাড়তি কোনো সুবিধা প্রদান ছাড়াই।
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবি জানিয়ে বাশিসের সভাপতি মো. নজরুল ইসলাম রনি বলেন, বাংলাদেশের সব বেসরকারি শিক্ষকের প্রাণের দাবি জাতীয়করণ। কোনো কারণ ছাড়াই শিক্ষকদের চাকরিচ্যুত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করা হলে এমন ঘটনা আর ঘটবে না। ম্যানেজিং কমিটি থাকতে হবে। ম্যানেজিং কমিটি ছাড়া একজন প্রধান শিক্ষক নিজের পছন্দমতো কাউকে নিয়োগ দিতে পারেন না। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ঠিকমতো পেনশনের টাকা পাচ্ছেন না দাবি করে এই টাকা সঠিক উপায়ে তাঁদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
বেসরকারি শিক্ষকদের প্রত্যাশা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন শোষণ ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার অচিরেই শিক্ষা জাতীয়করণ ঘোষণা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম রনি।
বেসরকারি শিক্ষকেরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বলে উল্লেখ করেন বাশিসের মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার। তিনি বলেন, তাঁদের বাড়িভাড়া মাসে ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা, বিনোদন ভাতা, সন্তানের শিক্ষা ভাতা একেবারেই নেই। তাঁদের চাকরিতে কোনো বদলি নেই, যেখানে শুরু সেখানেই শেষ। শিক্ষা জাতীয়করণ হলে বঙ্গবন্ধুর বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন তিনি।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
৩৮ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৪১ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
১ ঘণ্টা আগে