Ajker Patrika

আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল
মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে আরও একটি হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ভাটারা থানায় দায়ের করা শামীম মিয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান।

মোজাম্মেল হকের পক্ষের আইনজীবী সোহেল মিয়া গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকার ১০০ ফুট রাস্তার মাথায় ছাত্রজনতা মিছিল করছিল। ওই মিছিলে অতর্কিত হামলা হয়। এ সময় মিছিলে থাকার শামীম মিয়ার শরীরে চারটি গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাদানী হাসপাতালে ও পরে ফরাজী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ২০২৫ সালের ২১ জানুয়ারি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা, তাঁর মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, মোজাম্মেল হক মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পরবর্তীতে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৫ অক্টোবর দুপুরে রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত