
সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর (৩২) মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। গত রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসা থেকে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাফিনা আহমেদ তরীর মৃত্যুর খবর জানিয়ে তাঁর সহকর্মীরা পোস্ট দিলেও সেখানে মৃত্যুর কারণ লেখা ছিল না। এদিকে তাঁর মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। তবে পরিবার বলছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
সাফিনা আহমেদ তরীর মৃত্যুর বিষয়ে আজ বিকেলে সাফিনার ছোট বোন সুচিতা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। তার আগের রাতে সে খাওয়াদাওয়া করেনি। গত রোববার দুপুরে মা ঘরে ঢুকেছে। গিয়ে দেখে সে আর নেই। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’
সুচিতা আহমেদ বলেন, তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সকালে রায়েরবাজারে তাঁকে দাফন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চার বছর ধরে মদ্যপান করতেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর মায়ের সঙ্গে কথা বলে তাঁর রুমে প্রবেশ করেন। পরে রোবাবর দুপুরে তাঁর মা রুমে গিয়ে অচেতন অবস্থায় খাটের ওপরে পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অ্যালকোহল পানের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা প্রয়োজন।
প্রতিবেদনে আরও বলা হয়, মাথা, কপাল ও কান স্বাভাবিক। নাকে লালচে রঙের ফেনা আছে। দুই হাতের বাহু ও দুই হাতের তালুতে কালচে ভাব আছে। বুক-পিঠ স্বাভাবিক। পেটের ডান পাশে নাভির ডান দিকে নিচের অংশে প্রায় ১ ইঞ্চি পরিমাণ কালচে রঙের দাগ আছে। দুই পায়ের টাখনুর নিচে কালচে দাগ আছে। অন্যান্য অঙ্গ স্বাভাবিক।
স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আওয়ামী লীগের এক নেতার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায়। গত বছরের ৬ মার্চের সেই সংঘর্ষের মধ্যে পড়ে এক পক্ষের হাতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
৬ ঘণ্টা আগে