বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে প্রদীপের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৩০ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবী। আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।
২০২০ সালের ২৩ আগস্ট দুদক প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত বছরের ২৬ জুলাই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রদীপ।
আদালতে ওসি প্রদীপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
উল্লেখ্য, মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা হামলায় আরও কয়েকজনের সঙ্গে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য আসামিদের সঙ্গে তিনি এখন কারাগারে রয়েছেন।

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ মিনিট আগে
কক্সবাজারে দুধ ও পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে রাফি মনি নামে এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে দগ্ধ হন তিনি।
১৭ মিনিট আগে