
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক নাতনিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দাদা আবদুল মালেক (৬২)। আজ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত সাড়ে ৩টার দিকে আবদুল মালেক রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা।
এ ঘটনায় নিহতের ছেলে আবির হাসান বলেন, ‘গতকাল সোহরাওয়ার্দী হাসপাতালে আমার স্ত্রীর সিজারে মেয়ে বাচ্চা হয়। রাত প্রায় ১টার দিকে দেখি আমার মেয়ের অবস্থা অবনতির দিকে। ওই সময় বিষয়টি আমার বাবাকে ফোনে জানালে তিনি নাতনিকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। বাবাকে হাসপাতালের রাস্তার বিপরীত পাশে সিএনজি নামিয়ে দেয়। তখনো আমাকে ফোন করে জানান রাস্তার উল্টাপাশে আছেন। রাস্তা পার হয়েই হাসপাতালে চলে আসছেন।
‘আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখি বাবা আমাকে কল দিচ্ছে না। তখন বাবাকে ফোন দিলে অন্যপ্রান্ত থেকে আরেকজন কল রিসিভ করে বলেন, ‘‘আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা ভালো না। তাঁকে হাসপাতালের জরুরি বিভাবে রাখা হয়েছে।’’ এরপর আমি দ্রুত জরুরি বিভাগে ছুটে গেলে ডাক্তার জানায় আমার বাবা মারা গেছে। আমার মেয়েকে দেখতে আসায় আমার বাবাকে হারিয়ে আমার সব শেষ হয়ে গেছে।’
এ ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, ‘এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া, আমরা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করে যাচ্ছি।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে