
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, মোশাররফ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলার অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেছেন, গ্রেপ্তারের পর মোশাররফকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও থানা আরও জানায়, মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় সাড়ে আট বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলায় জড়িত ছিলেন।

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে যাত্রীদের ভিড়ের কারণে দূরপাল্লার বাসের টিকিট মিলছে না। ফলে অনিশ্চয়তা ও ভোগান্তিতে ঘরমুখী মানুষেরা।
২০ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও সড়কপথের পাশাপাশি রেলপথে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যে যার মতো হুড়োহুড়ি করে প্রতিটি ট্রেনের ছাদে, এমনকি ইঞ্জিনের ওপর উঠছে। মই বেয়ে উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে।
৩৯ মিনিট আগে
খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহাগনগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
১ ঘণ্টা আগে