রাজধানীর তুরাগ এলাকা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার নলভোগ এলাকায় তাঁর কর্মস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত নারীর নাম কামরুন্নাহার (৩০)। তিনি ওই অফিসে অস্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন।
কামরুন নাহারের দেবর হামিম গণমাধ্যমকে বলেন, তুরাগের নলভোগ এলাকায় স্বামী মনিরুল ইসলামের সঙ্গে থাকতেন কামরুননাহার। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ সকালে তিনি কর্মস্থলে যান। এর ঘণ্টাখানেক পর সেখানকার একটি কক্ষে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক। হঠাৎ তিনি কেন আত্মহত্যা করবেন। তাঁকে হত্যা করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার সকালে খোঁজ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই অফিসের একটা কক্ষের দরজা ভেঙে তাঁর ফাঁস লাগানো অবস্থার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
৩১ মিনিট আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
৩ ঘণ্টা আগে