
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দেশের কৃতী ও আদর্শ মায়েদের সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস। ‘রত্নগর্ভা মা’ সম্মাননা অনুষ্ঠানে এ বছর সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মাকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এ বছর সাধারণ ক্যাটাগরিতে কুমিল্লার বুড়িচং উপজেলার তাহমিনা বেগম চৌধুরী ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
আয়োজকেরা জানান, স্বাধীনতা-পরবর্তী দেশের অর্থনৈতিক টানাপোড়েন ও পারিবারিক প্রতিকূলতার মধ্যেও তাহমিনা বেগম চৌধুরী ৯ সন্তানের ভরণপোষণ ও শিক্ষার নিশ্চয়তা দিতে নিরলস সংগ্রাম করে গেছেন। তাঁর জীবনসংগ্রামের পথ মোটেও সহজ ছিল না।
তাঁরা আরও জানান, সন্তানদের সাফল্যের কারণে স্থানীয়ভাবে তিনি ‘গর্বিত জননী’, ‘ম্যাজিস্ট্রেটের মা’, ‘কমিশনারের মা’, ‘ম্যাডামের মা’ ও ‘নিউজ কন্ট্রোলারের মা’সহ বিভিন্ন সম্মানসূচক পরিচয়ে পরিচিতি লাভ করেছেন।
উল্লেখ্য, তাহমিনা বেগম চৌধুরী এর আগে ২০২১ সালে সফল জননী নারী ক্যাটাগরিতে বুড়িচং উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। তাঁর এই অর্জন শুধু পরিবার নয়, পুরো এলাকার মানুষের জন্যও গর্বের বিষয়।
অনুষ্ঠানে আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং দেশের সার্বিক শিক্ষা বিস্তারের নেপথ্য শক্তি হিসেবে মায়েদের আরও সচেতন ও অনুপ্রাণিত করতেই আমাদের এই আয়োজন। একজন মা পরিবারের প্রথম শিক্ষক। সুশিক্ষিত সন্তান গড়ে তোলার ক্ষেত্রে একজন মা-ই হচ্ছেন নিপুণ কারিগর। একজন ভালো সন্তান সৃষ্টির পেছনে প্রয়োজন একজন আদর্শ তথা রত্নগর্ভা মা।’

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৫ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৮ মিনিট আগে