
ঢাকার মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় বিউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে কসমিক ফার্মার একটি ভবনে এই আগুন লাগে।
আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমরা বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৬ মিনিটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
ফায়ার সার্ভিস জানায়, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল ২ কিলোমিটার।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাঠানো উপহারের প্রায় দেড় টন (১৯২ কার্টন) খেজুর কুড়িগ্রামে পৌঁছেছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
১০ মিনিট আগে
সুন্দরবনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে