আগামী ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল। তবে সশরীরে ক্লাস চালু করার বিষয়ে সকল অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।
তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম সিন্ডিকেট সভায় উপাচার্যের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়-১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলও খুলে দেওয়া হয়েছে।’
রেজিস্ট্রার আরও বলেন, ‘অফলাইনে বা সশরীরে ক্লাস কখন থেকে হবে, তা সব অনুষদের ডিন, চেয়ারম্যান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা কার্যক্রম।

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
১৭ মিনিট আগে
নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গলিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব।
২৫ মিনিট আগে
জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েক শ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
২ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৬ ঘণ্টা আগে