ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাঁর গুলশানের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র্যাব–১।
র্যাব–১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে আটক করা হয়েছে। রাতে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
র্যাব–১ এর অধিনায়ক বলেন, তাঁকে আটক করতেই গুলশান কার্যালয়ে অভিযান চালায় র্যাব। তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হবে।
এর আগে বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, রাজধানীসহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
তিনি বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হিরা আমদানির নামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগসহ প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের নামে উন্নতমানের কাচের টুকরো বিক্রির অভিযোগও রয়েছে। এসব অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
২০ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
২৩ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
২৫ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে পরিষদের সদস্যদের নামও প্রকাশ করা হয়।
২৭ মিনিট আগে