ঢাকার সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
ইমরান হোসেন বলেন, আজ বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় কোন্ডা বাজারসংলগ্ন কৃষিজমিতে কাজ করছিলেন ওই তিন ব্যক্তি। হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৪ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে কাজ না করে কাগজে-কলমে শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে এডিপি প্রকল্পের ৩৭ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা ও উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে।
১৩ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁনবাড়িতে অভিযান চালানো হয়। তাঁদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
১৪ মিনিট আগে
নাশকতায় সম্পৃক্ত রয়েছেন এমন সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ নির্দেশ দেন।
১৭ মিনিট আগে