
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। আজ সোমবার বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিকেল তিনটার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় মামলা দায়ের করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।’
উল্লেখ্য এ ঘটনার পর গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করা হয়।

সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার দুপুরে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর গোলাপবাগে একটি নিয়ন্ত্রণহারা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে গোলাপবাগ মোড়ে একটি বাস কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রায় ৮ বিঘা আয়তনের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) ও খেলাধুলা। মাঠের এমন অনুপযোগী পরিবেশে ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুনকুঁড়ি’ কর্মসূচির
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে