
রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শাহবাগে ঢাকা ক্লাবের উল্টো পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ পার্ক এলাকায় থাকতেন।
আনোয়ার হোসেনের ছেলে অনিক হোসেন জানান, শাহবাগ মোড়ে ফুটপাতে ফুলের দোকান রয়েছে তার বাবার। ভোরে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এরপর সকাল ৬টার দিকে তিনি ফোনে খবর পান, শাহবাগ মোড়ে শ্যামলী বাসের ধাক্কায় তাঁর বাবা মারা গেছেন। পরে হাসপাতালে বাবার মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির বলেন, ভোরে ঢাকা ক্লাবের উল্টো পাশে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ফুল ব্যবসায়ী। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পাবনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩২ মিনিট আগে
বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা এসব ককটেল গোপনে মজুত করে রাখতে পারে। উদ্ধার করা বোমাগুলো শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন।
৩৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে