
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল। মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি মোস্তফা সারোয়ার মুরাদ শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
সিআইডির আবেদনে বলা হয়েছে, নগদ লিমিটেড কর্তৃক নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, এসব ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচার করে থাকতে পারে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারের মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে শেয়ার হস্তান্তর করেছে। এর মাধ্যমেও বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, এগুলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ)-এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারা অনুযায়ী যথাক্রমে প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচার সম্পৃক্ত অপরাধ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান। অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের জন্য নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের ব্যাংক হিসাব থেকে অর্থ যেন স্থানান্তর করতে না পারে, সে জন্য অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে অবরুদ্ধ হওয়া প্রয়োজন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচিতে ১ হাজার ৭৭ জন মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে মাদক সেবনরত অবস্থায়...
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
২৬ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
৪৩ মিনিট আগে