নতুন সংবিধান ও ড. ইউনূসকে রাষ্ট্রপতি দেখতে চান ফরহাদ মজহার

বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে এবং বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রতিবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘গণ–অভ্যুত্থান ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ‘বর্তমান সংবিধান বাতিল করতে হবে। কেননা, এটি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সংবিধান। এ সংবিধান তো মেনে নেওয়া যায় না। নতুন সংবিধানের আলোকে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে।’ তিনি বলেন, ‘এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে ড. ইউনূসকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে। এ ক্ষেত্রে সংবিধানে আমাদের অলিখিত মনোভাবনাগুলো স্থান দিতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে এক বন্ধুর পথ অতিক্রম করতে হবে। একটি স্থিতিশীল শৃঙ্খলাপূর্ণ সরকারব্যবস্থা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। বিলুপ্ত গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনা সময়সাপেক্ষ হলেও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।’
ড. আনোয়ার উল্লাহ চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রতি আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, জুলাই-আগস্টে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, বিচারহীনতার ও জবাবদিহিহীনতার সংস্কৃতি দূর করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, দুর্নীতির মূলোৎপাটন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘সারা বিশ্বে শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে হবে। তাঁকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, ‘আমরা সব উপদেষ্টার কার্যক্রম পর্যবেক্ষণ করব, জবাবদিহির মধ্যে রাখব।’ সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবে বর্তমান শিক্ষাব্যবস্থা উপযোগী নয়। এ জন্য শিক্ষায় আমূল পরিবর্তন করতে হবে। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সব পর্যায়েই সংস্কার করতে হবে।’
আরও খবর পড়ুন:
- প্রশাসনে বিশৃঙ্খলা: জনপ্রশাসনের কাজ করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
- আসিফ নজরুলের গাড়ি আটকে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ
- পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: সাড়ে ১৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন
- ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে: গভর্নর
- জবি থেকে নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান
- ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা ও গভর্নর
- সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল বিমানবন্দর থেকে ডিবিতে
- ‘প্রতিবাদী’ সেই ফারুক যেভাবে ফিরলেন বিসিবির প্রধান হয়ে
- সব রেঞ্জের ১২ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের বদলি
- টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের বিক্ষোভ
- কেমন আছে অস্ত্রোপচারে জোড়া পেট আলাদা করা মণি-মুক্তা
- বিসিবি থেকে পাপনের বিদায়, নতুন সভাপতি ফারুক
- ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
- শিক্ষার সবখানে বিশৃঙ্খলা
- বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠনের দাবি
- সাত মাসের মধ্যে সর্বনিম্ন দাম ডলারের
- পদ হারিয়ে যশোরের পৌর মেয়র বললেন ‘স্বৈরাচারী সিদ্ধান্ত’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয় এশিয়ায় সর্বোচ্চ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত
- এগিয়ে আসছে রুশ বাহিনী, শহর খালি করতে বলল ইউক্রেন
- বিক্ষোভের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল
- যাত্রাবাড়ীতে দোকানিকে হত্যা: শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ আসামি ২১
- হত্যা মামলায় জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ৭ নেতার নাম
- ডিবির হারুনের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি
- সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো
- ‘১০ কোটি টাকা’ নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সি
- পুলিশ হেফাজতে সেই ডিসি ইকবাল
- অবৈধ সুবিধা চায় এস আলম গ্রুপ
- ওয়াসার সেই তাসকিম এখন দুদকের জালে
- হাসিনা সরকারের পতনে বিদ্যুৎনীতি পাল্টাল ভারত
- গবেষণা চুরি, পাবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
- বয়স্ক ও বিধবা ভাতা, উপবৃত্তি বন্ধের ভাইরাল দাবির কতটুকু সত্য
- সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
- ১২ সিটি করপোরেশনে প্রশাসক হলেন যারা









