আসিফ নজরুলের গাড়ি আটকে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনা থেকে বের হওয়ার পথে আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা গাড়িতে অবস্থানরত আসিফ নজরুলকে তাঁদের চার দফা দাবি মেনে নিতে আল্টিমেটাম দেন।
নোয়াখালী প্যারামেডিকেল সেন্টার অ্যান্ড এনপিসি ম্যাটসের শিক্ষার্থী মো. তানবির হোসেন হৃদয় আজকের পত্রিকা’কে বলেন, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি চার বছরের কোর্স শেষ করার পর একসময় তাঁরা সাব–অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকরি করতে পারতেন। ২০১০ সাল থেকে সরকার সেটি বন্ধ করে দিয়েছে। এটা ভয়াবহ বৈষম্য। আমাদের দাবি, সরকারি চাকরিতে আমাদের জন্য পদ সৃজন করতে হবে।
তিনি বলেন, শুধু তাই নয়, আমাদের জন্য উচ্চশিক্ষার পথও বন্ধ। চাইলে আমরা উচ্চতর কোনো পড়াশোনা করতে পারি না। দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ বোর্ড থেকে আমাদের একসময় সার্টিফিকেট দিত। এখন বাদ দিয়ে আরেকটি নতুন বোর্ড যেটাকে ‘এলাইক বোর্ড’ বলে সেখান থেকে সার্টিফিকেট দিচ্ছে এখন। আমরা আগের বোর্ড থেকে সার্টিফিকেট চাই।
২০ মিনিট পর আইন উপদেষ্টার প্রতিশ্রুতি পেয়ে তাঁরা গাড়ি ছেড়ে দেন।
আরও খবর পড়ুন:
- প্রশাসনে বিশৃঙ্খলা: জনপ্রশাসনের কাজ করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
- নতুন সংবিধান ও ড. ইউনূসকে রাষ্ট্রপতি দেখতে চান ফরহাদ মজহার
- পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: সাড়ে ১৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন
- ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে: গভর্নর
- জবি থেকে নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান
- ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা ও গভর্নর
- সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল বিমানবন্দর থেকে ডিবিতে
- ‘প্রতিবাদী’ সেই ফারুক যেভাবে ফিরলেন বিসিবির প্রধান হয়ে
- সব রেঞ্জের ১২ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের বদলি
- টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের বিক্ষোভ
- কেমন আছে অস্ত্রোপচারে জোড়া পেট আলাদা করা মণি-মুক্তা
- বিসিবি থেকে পাপনের বিদায়, নতুন সভাপতি ফারুক
- ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
- শিক্ষার সবখানে বিশৃঙ্খলা
- বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠনের দাবি
- সাত মাসের মধ্যে সর্বনিম্ন দাম ডলারের
- পদ হারিয়ে যশোরের পৌর মেয়র বললেন ‘স্বৈরাচারী সিদ্ধান্ত’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয় এশিয়ায় সর্বোচ্চ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত
- এগিয়ে আসছে রুশ বাহিনী, শহর খালি করতে বলল ইউক্রেন
- বিক্ষোভের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল
- যাত্রাবাড়ীতে দোকানিকে হত্যা: শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ আসামি ২১
- হত্যা মামলায় জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ৭ নেতার নাম
- ডিবির হারুনের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি
- সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো
- ‘১০ কোটি টাকা’ নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সি
- পুলিশ হেফাজতে সেই ডিসি ইকবাল
- অবৈধ সুবিধা চায় এস আলম গ্রুপ
- ওয়াসার সেই তাসকিম এখন দুদকের জালে
- হাসিনা সরকারের পতনে বিদ্যুৎনীতি পাল্টাল ভারত
- গবেষণা চুরি, পাবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
- বয়স্ক ও বিধবা ভাতা, উপবৃত্তি বন্ধের ভাইরাল দাবির কতটুকু সত্য
- সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
- ১২ সিটি করপোরেশনে প্রশাসক হলেন যারা









