
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে মালামাল চুরির পাশাপাশি তাঁর শিশু সন্তানকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শিশুটির মা সরকারি চাকরিজীবী। তাঁরা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় আসেন। তখন অন্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকেও নিয়ে যান। সিসি ক্যামেরা অনুসরণ করে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তাঁরা শিশুটিকেও নিয়ে যান।
সিসিটিভি বিশ্লেষণ করে পুলিশ বলছে, এই বাসাতে একজন নারী সাবলেট থাকতেন। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী (ফারজানা আক্তার)।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তাঁরা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যান।’
এদিকে এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফারজানা আক্তারের এক সহকর্মী ওই পোস্টে লেখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’

মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা তিনটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই বিমানকর্মীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার তরিকুল ইসলামকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত তরিকুল ইসলামকে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
৩৭ মিনিট আগে