
করোনার ভ্যাকসিনকে যাঁরা ‘গঙ্গার জল’ বলে আখ্যায়িত করেছিলেন, তাঁরাই আগে ভ্যাকসিন নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভ্যাকসিনকে একটি রাজনৈতিক দল ‘গঙ্গার জলের’ সঙ্গে তুলনা করেছিল। কিন্তু তাঁরাই সবার আগে ভ্যাকসিন নিয়ে সভা-সমাবেশ করছে। সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
আজ রোববার বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে কটি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, বাংলাদেশ তার মধ্যে একটি। ফলে অর্থনৈতিক অবস্থা ভালো। পাঠদানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানও করা যাচ্ছে। করোনার সময়ে ১২০টি সেন্ট্রাল অক্সিজেন লাগানো হয়েছে। এই সময়ে প্রায় ৩০ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হয়েছেন। পৃথিবীতে খুব কম দেশেই বর্তমানে মৃত্যু শূন্যে নেমেছে। কয়েক দিন ধরে বাংলাদেশে সেটি শূন্যে রয়েছে। সম্মুখযোদ্ধাদের শতভাগ টিকার আওতায় আনা গেছে। সব মিলিয়ে ২২ কোটি ডোজ টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে করোনাঝড়ের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। এই সময়ে করোনার ঊর্ধ্বমুখী অবস্থায় অন্যান্য সেবা ব্যাহত হয়েছে। তার পরও একই হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সব রোগীর সেবা করে গেছেন।’
তিনি বলেন, দাঁতের অসুখ হলে আমরা অবহেলা করি। কিন্তু আমাদের সচেতন হতে হবে। তামাক, পান, সুপারি আমরা খেয়ে থাকি। ফলে ক্যানসার থেকে শুরু করে নানা জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে তামাকের কারণে মুখের ক্যানসার হয়। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।
দাঁতের চিকিৎসকদের জন্য প্রায় ৬৫০টি পদ তৈরি হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, শিগগিরই এগুলোতে নিয়োগ দেওয়া হবে। দেশে কিডনি, ক্যানসার, হৃদ্রোগ ইনস্টিটিউট থাকলেও দাঁতের চিকিৎসায় কোনো ইনস্টিটিউট নেই। তাই এটি যাতে হয়, সেটি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও মজবুত করতে পদ তৈরির আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, একটি উপজেলায় ৫ লাখ মানুষের বসবাস। সেখানে দাঁতের চিকিৎসক মাত্র একজন। ফলে ঠিকমতো সেবা পাচ্ছে না মানুষ। তাই সেখানে চিকিৎসকদের পদ, অন্যান্য জনবল বাড়ানো ও আধুনিক যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
৩৩ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
৩৬ মিনিট আগে