পদ্মায় নির্মিত সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের জন্য সরকার ঘোষিত টোলের পরিমাণ কমানোর আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আজ মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সমগ্র বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ, সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের প্রহর গুনছে, তখন সেতু পারাপারে নির্ধারিত অস্বাভাবিক টোল হার জাতিকে হতাশ করেছে। সাধারণ জনগণের আর্থিক সঙ্গতির কথা বিবেচনায় নিয়ে টোল হার নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় বিবৃতিতে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ‘নির্ধারিত টোল হারকে অসহনীয়’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িসহ যাত্রী এবং পণ্যবাহী সব ধরনের যানবাহনের মাত্রাতিরিক্ত টোল সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় অনেক বাড়িয়ে দেবে। সেতু বিভাগের এই সিদ্ধান্তের কারণে জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
নদ-নদী, নৌ যোগাযোগ, গণপরিবহন, পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উচ্চহারের এই টোল পদ্মা সেতু ব্যবহারকারী যাত্রীদের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে পরিবহন ব্যয়বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে। যার খেসারত দিতে হবে সারা দেশের সব শ্রেণির মানুষকে। আগামী মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগেই টোলের পরিমাণ সহনীয় মাত্রায় নির্ধারণ করে সরকার সংশোধিত গেজেট প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে মা-বাবাকে মারধর ও ঘরবাড়িতে ভাঙচুরের অপরাধে সজিব (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে...
৩ মিনিট আগে
শেরপুরের তাজ কোল্ড স্টোরেজে যান্ত্রিক ত্রুটিতে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে প্রায় ৫৭ হাজার বস্তা বীজ ও খাবার আলু নষ্ট হয়েছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ ও সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ, তদন্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
৮ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না...
১৩ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
১৮ মিনিট আগে