
পদ্মা সেতু নিয়ে অপপ্রচার করার অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক। হেলাল জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে।
মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন। এই দিনই সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাজিরা থানার এজাহার সূত্র জানা গেছে, হেলাল উদ্দিন পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকেলে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা দেখতে পান সেতুর ৪২ নম্বর পিলারের কাছে হেলাল উদ্দিন টিকটক ভিডিও বানাচ্ছেন। তখন সেনাসদস্যরা তাঁকে আটক করেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন। পরে ফোনে পদ্মা সেতু নিয়ে নানা নেতিবাচক প্রচারণার টিকটক ভিডিও পাওয়া যায়। সেনাসদস্যরা তখন তাঁকে জাজিরায় নিয়ে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা দিয়ে মঙ্গলবার হেলাল উদ্দিনকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পরে মঙ্গলবার জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ দিনই সন্ধ্যায় তাঁকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়। বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘হেলাল উদ্দিন পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের শ্রমিক। প্রতিনিয়ত তিনি পদ্মা সেতু নিয়ে নানা ধরনের নেতিবাচক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

নিহত সৌরভের ছোট বোন নুপুরের সঙ্গে চার বছর আগে রবিউল ইসলামের বিয়ে হয়। পরবর্তীতে নুপুরের সঙ্গে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় রবিউল ক্ষুব্ধ হন। এর জের ধরেই তিনি শাহিনের সঙ্গে পরামর্শ করে সৌরভকে হত্যার পরিকল্পনা....
২৫ মিনিট আগে
বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সে সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মাপুরাণ’ গানের আসর বসাবেন।
১ ঘণ্টা আগে
এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি প্রশাসনের ওপরও হুমকি আসে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ে মুন্নি বেগম ও প্রেমিক মাহাবুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।
২ ঘণ্টা আগে