
রাজধানীর হাজারীবাগের কারবালার মোড় এলাকায় টিনশেড একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, আজ শুক্রবার বেলা ৩টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বেলা ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মাদারীপুরের শিবচরে টানা বৃষ্টিতে পৌর এলাকা, পাঁচ্চর, মাদবরের চর ও দত্তপাড়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল-পুকুর ভরাট, পানি প্রবাহের পথ বন্ধ এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সহস্রাধিক পরিবার দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘লীগ ধর’ ম্যারাথন-২০২৬। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’। জুলাই বিপ্লবের স্মৃতিকে জনপরিসর থেকে মুছে ফেলার নানা চেষ্টা চলছে। জুলাই আন্দোলনে সব...
৫ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগের ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ গ্রামের তোতা মিয়ার বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে