
রাজধানীর বঙ্গবাজার এলাকায় সরকারি কর্মচারী হাসপাতাল থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ওষুধ চুরির অভিযোগে নাছিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় মেডিসিন স্টোরের সামনে দায়িত্বরত আনসার সদস্য মো. আব্দুল হাদি এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে জানান। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় নাছিমকে একটি লাগেজ, তিনটি ব্যাগসহ আটক করা হয়। পরে লাগেজ ও ব্যাগ তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়া নাছিমের কাছ থেকে তিনটি স্মার্টফোন সেট ও তিনটি পরিচয়পত্র জব্দ করা হয়।
আনসার সদর দপ্তর আরও জানায়, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
৩ মিনিট আগে
বগুড়ার শেরপুরে এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল খুলে ঘরে ঢুকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আইনুল শেরপুর থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল।
৫ মিনিট আগেসংস্থাটি গবেষণায় উল্লেখযোগ্য অবদান, শক্তিশালী গবেষণা-নেতৃত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সুস্পষ্ট পরিকল্পনার ভিত্তিতে নির্বাচিত গবেষকদের এই অনুদান দিয়ে থাকে। অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এটি অন্যতম মর্যাদাপূর্ণ অর্থায়ন হিসেবে বিবেচিত।
১০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে রোপা আমনের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মুস্তাকিম নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে