
রাজধানীর মহাখালীতে একটি ওষুধের দোকানে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি জসিম উদ্দিনকে (৩৯) গাজীপুরের পুবাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীর দাবি, গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছিলেন তিনি।
উত্তরার র্যাব-১ কার্যালয়ে আজ শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, মহাখালীর টিভি গেট এলাকায় চাঁদপুর ড্রাগ হাউস নামে ওষুধের দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় পুবাইলের বাঁধন এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে চাঁদাবাজির পর পালিয়ে যাওয়ায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
জসিম ওই এলাকার আব্দুল মজিদের ছেলে। ৫ আগস্টের আগে বনানী এলাকায় পানির ব্যবসা করতেন তিনি।
আশিকুর রহমান বলেন, ১৮ আগস্ট সকালে চাঁদপুর ড্রাগ হাউসের ভেতরে তিনজন বিক্রেতা ও বাইরে কয়েকজন ক্রেতা ছিল। সে সময় কালো গেঞ্জি পরা একজন এসে বিক্রেতাকে ডাকেন। পরে বিক্রেতারা তাৎক্ষণিক সাড়া না দিলে ওই ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে ১০ হাজার টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় গতকাল বনানী থানায় মামলা হয়। মামলার ১২ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেন তিনি। তাঁর সহযোগীকে গ্রেপ্তার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি জানান, পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পর থেকে মহাখালী ও বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন জসিম। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে।
অস্ত্র ও অপর আসামির বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জসিমের সহযোগী পাঠাও চালাক। তার পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। জসিম জানিয়েছে, পাঠাও চালকের কাছ থেকেই পিস্তলটি নিয়ে চাঁদাবাজি করা হয়েছিল এবং তার কাছেই অস্ত্রটি রয়েছে।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে