
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম-খুন ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানিতে কারাগার থেকে ভার্চুয়ালি হাজির হয়েছেন বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার দিন ধার্য ছিল।
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে না নিয়ে কারাগার থেকেই ভার্চুয়ালি হাজিরের ব্যবস্থা করা হয়।
এর আগে সকালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, জিয়াউল আহসানের নিরাপত্তার কারণে তাঁকে একা না এনে অন্য আসামিদের সঙ্গে আনা-নেওয়ার আবেদন করা হয়েছিল।
প্রসিকিউশন বলেছিল, নিরাপত্তার শঙ্কা থাকলে কারাগারে রেখেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ চালানো যেতে পারে। ট্রাইব্যুনাল জিয়াউল আহসানকে কারাগারে রেখে তাঁর ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকাজ চলবে বলে আদেশ দেন।
তদন্ত কর্মকর্তাকে জেরা করার আগে জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার শুনানিতে জানান, একা আনা-নেওয়ার বদলে সবার সঙ্গে আনা-নেওয়ার যে আবেদনটি করা হয়েছিল, সেটি প্রত্যাহার চান। তাঁকে একা আনা-নেওয়া করলে আপত্তি নেই।
ট্রাইব্যুনাল বলেন, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনাল সেদিন বিকেলে আদেশ দিয়েছেন, জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেবেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলার বিচারকাজ শেষ দিকে রয়েছে। এ ছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায়ও তিনি আসামি।

নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১০ মিনিট আগে
চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
২৫ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে বিশেষ কনভেনশন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন...
২৭ মিনিট আগে