নরসিংদীর শিবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পাল (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে র্যাব-১১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান।
গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল শিবপুর উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত মঙ্গলবার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ধর্ষণের অভিযোগ ওঠার পর কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাঙচুর করেন।
র্যাব কর্মকর্তা সাদমান ইবনে আলম জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের পর শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত ও দুই জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলারমালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্ত্রী (৩৫) বাদী হয়ে গতকাল বুধবার রাতে আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সহকারী কমিশনারের প্রেমিকা ও বাবা-মাসহ পাঁচজনকে..
২ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
২ ঘণ্টা আগে