বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘অটিজম একটি বিশেষায়িত বিষয়, সমাজের সকলকে এ বিষয়ে সচেতন করতে যথাযথ প্রচারণা চালাতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।’
আজ সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিশুদের অধিকার সংরক্ষণ করেছেন। বঙ্গবন্ধু শিশুদের কল্যাণে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে চলেছেন এবং তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন।’
স্পিকার বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুকে গুরুত্ব দিয়ে তাদের উন্নয়নে কাজ করে যেতে হবে। তাদের প্রতিভা ও মেধাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। সমাজের সকলকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।’
এ সময় তিনি অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করার জন্য সায়েমা ওয়াজেদ পুতুলকে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল নির্মাণের জন্য বিমানবাহিনীকে ধন্যবাদ জানান।
পরবর্তীতে স্পিকার ‘কবিতায় মুজিব’ ও ‘বঙ্গমাতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং ‘ব্লু স্কাই’ স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় স্পিকারকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অবসরপ্রাপ্ত) বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা।

তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে ঢাকার আশুলিয়ায় ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
৭ মিনিট আগে
বরগুনার আমতলীর ছোট নীলগঞ্জে তিন একর জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
দুপুরে খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়িতে যায় নাবিল। খাবার খেয়ে সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। এ সময় মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির নিকট পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সাইকেলটির।
১৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৩০ মিনিট আগে