
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা তা বলা মুশকিল। যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে।’
পাপন আরও বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম। এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন’ অনুষ্ঠানে উপস্থিত হন যুব ও ক্রীড়া মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নাই।’
পাপন বলেন, ‘বিপিএল শেষ হওয়ার সঙ্গেসঙ্গে শ্রীলঙ্কা সিরিজ খেলতে হচ্ছে। আমাদের তো একটা মিনিমাম ব্রেক দেওয়া লাগে। তারপরে এখন শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লীগ। সামনে আরও সিরিজ, বিশ্বকাপ। টাইম স্লটটা যত বড় হবে, টাইম স্লট পাওয়া তত কঠিন হবে। বাইরের অবকাঠামোগুলো সব জায়গায় এ রকম নেই যে, আমরা ৪-৫টা টিম নিয়ে একটা জায়গায় খেলতে পারি।’
বাংলাদেশে পর্যাপ্ত স্টেডিয়াম আছে উল্লেখ করে পাপন বলেন, ‘বিভিন্ন আনুষঙ্গিক জিনিস যেমন হোটেল দরকার সব জায়গায় সে সুযোগগুলো নেই। আমাদের আলটিমেটাম অবজেকটিভ হচ্ছে আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে