Ajker Patrika

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালত এ নিষেধাজ্ঞা দেন।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজের আদালতে এ আবেদন করেন। আজ সোমবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানে অভিযোগ রয়েছে, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন।

আবেদনে মোতাছিম বিল্লাহর পাসপোর্ট নম্বর উল্লেখ করে অনুসন্ধান চলাকালে তাঁর দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় আদেশ দেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়ার আবেদন করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত