
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মনজুরুল (৩২)। এ নিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হলো। আজ বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মনজুরুলের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
জানা গেছে, মনজুরুলের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টারপাড়া গ্রামে।
এর আগে গতকাল মঙ্গলবার মনজুরুলের স্ত্রী জোসনা বেগম ও মনজুরুলের ভাগনি কলেজ শিক্ষার্থী সাদিয়ার মৃত্যু হয়। এর আগে গত শনিবার মৃত্যু হয় মনজুরুলের মেয়ে মরিয়মের।
সাদিয়ার মামা কামাল হোসেন জানান, সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের মকবুল হোসেনের মেয়ে। কিশোরগঞ্জের ভৈরবে মামার বাসায় থাকতেন সাদিয়া। সেখানে জিল্লুর রহমান কলেজে ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ধামরাইয়ে খালা জোছনার বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় জোসনা আক্তারের বড় বোন হোসনা আক্তারের অবস্থাও গুরুতর। তাঁর শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে তাঁরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচতলায় গিয়ে দেখেন বাসাটির ভেতরে পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছে। বিছানার কিছুটা পুড়ে গেছে। তখন তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তাঁরা দগ্ধ হন।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১০ শিশু মারা গেল। আজ রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) জগন্নাথপুর থেকে আসা দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুনরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকেরা। আজ রোববার দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১৫ মিনিট আগে
পুলিশ জানায়, সোহেল তাঁর দুই সন্তানকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় নিজ বাসায় বাস করছিলেন। রোববার সকালে সোহেলের মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাকিবের রক্তাক্ত মরদেহ বাসার মেঝে থেকে ও তার বাবা সোহেলের মরদেহ পার্শ্ববর্তী একটি রেললাইন থেকে উদ্ধার করে।
১৮ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে শ্মশানঘাট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের শ্মশানঘাটে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। পরে তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
২১ মিনিট আগে