
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশে সংসদ নির্বাচন ১৩ বার হয়েছে। সবচেয়ে বিতর্কহীন নির্বাচন সর্বশেষ নির্বাচন। কিন্তু এখনো খুব সুদৃঢ়ভাবে দাবি করতে পারছি না যে, আমাদের সংসদীয় ব্যবস্থা একটি কাঠামোর ওপর দাঁড়িয়েছে। আমরা এখনো বলতে পারছি না যে, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিচারব্যবস্থার জায়গায় দাঁড়াতে পেরেছি।’
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ উপলক্ষে এক স্মরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজনৈতিক দর্শন বা মতাদর্শের আলোচনা বাদ দিলেও সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের নির্বাহী, বিচার ও আইন বিভাগের কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন চিন্তার আলোকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং এর যে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, তা আমরা এখনো অর্জন করতে পারিনি।’ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা সম্ভব না হলে দেশের আর্থসামাজিক ব্যবস্থার গভীর সংকট নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘এবারের এই রক্ত-প্রাণের বিনিময়েও যদি আমরা এটি অর্জন করতে না পারি, তাহলে আমাদের ভাবতে হবে—আমাদের সামগ্রিক আর্থসামাজিক ব্যবস্থার ডিএনএতে এমন কিছু আছে কি না, যা রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সমাজবিজ্ঞানীরা এখনো শনাক্ত করতে পারেননি।’
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ কেবল আবেগ বা আত্মত্যাগের গল্পে সীমাবদ্ধ না রেখে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণগুলো গভীরভাবে বিশ্লেষণের আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘আমাদের বারবার বিভিন্ন সংগ্রাম-আন্দোলনের কাহিনি নিয়ে কথা বলতে হয়। এর মধ্যে হয়তো একধরনের গর্ব কাজ করে। কিন্তু এর স্বয়ংক্রিয় অর্থ হলো—আমরা সব সময়ই একটি শত্রুমুখর পরিবেশের মধ্যে থেকেছি এবং আন্দোলন করেই চলতে হয়েছে। আমরা কখনোই স্থিতিশীল আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে ছিলাম না বা নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচর্চা শুধু শহীদদের সাহস ও আত্মত্যাগ নিয়ে আত্মতুষ্টির আয়োজন হওয়া উচিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদদের মৃত্যু ছিল একটি নির্মম বাস্তবতা ও বাধ্যবাধকতা। ভবিষ্যতে জনগণকে যেন আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য রাষ্ট্র ও সমাজের কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করে পরিবর্তন আনতে হবে।
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রাষ্ট্র সংলাপের সদস্যসচিব আ ন ম আয়াশসহ বেশ কয়েকজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভারতের অভ্যন্তরে একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ডিআইজি বলেন, ধর্ষণ হলে ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে। ১৫ দিনের মধ্যে পুলিশ রিপোর্ট প্রদান করতে হবে। সন্ত্রাসের কোনো আশ্রয়স্থল বাগেরহাটে থাকবে না। জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সে জন্য যা যা করা প্রয়োজন সবই পুলিশ করবে। সেই সঙ্গে সাংবাদিকেরা যাতে পেশাগত তথ্য খুব সহজে পেতে পারে, সে জন্য পুলিশ সুপারক
৭ মিনিট আগে
আমি যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যাইও। আমি অনেক ভালোবাসি। প্রেম করে বিয়ে করেছি, বাবা-মা সবাইকে ছেড়ে এসেছি। আমি আর মানসিক যন্ত্রণা নিতে পারছি না। আমার মোবাইল ফ্রিজের মাথার ওপর রাউটারের বক্সের ভিতর রেখে যাবোনে। আমার মোবাইলের লক ৩৩১৬। খুলে সবাই দেইখো।
৮ মিনিট আগে