
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তাঁর ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠার একদিনের মাথায় ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য শের আলীকে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন, গভীর রাতে ক্যাম্পাসে তাঁর ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী ও ভূগোল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনো কিছু না জিজ্ঞেস করেই তাঁর ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, শোরগোল শুনে ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাঁকে মারধর করেন এবং বলেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব।’
অভিযোগে আবিত আরও জানান, হামলার সময় তাঁর হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাঁকেও আঘাতের চেষ্টা করা হয়।

২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেয়। পরে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয়। চক্রটি ওই নারীর উপার্জিত অর্থ আত্মসাৎ করে। এ ছাড়া বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করার চেষ্টা ক
২৬ মিনিট আগে
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু মণ্ডল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
২৭ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি বহুপক্ষীয় ক্ষেত্র। এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চাতরী ইউনিয়নের কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলমের অর্থায়নে এবং দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়...
৩৫ মিনিট আগে