সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু মণ্ডল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাবলু মণ্ডল সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় বাবলু মণ্ডলকে গত ২২ জুন হাজতি হিসেবে কারাগারে আনা হয়।
রফিকুল ইসলাম আরও জানান, কারাগারে আসার পর থেকেই বাবলু মণ্ডল শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং চলাফেরা কম করতেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
জেল সুপার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগে
খুলনা নগরীর সিএন্ডবি কলোনিতে দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসল করতে গিয়ে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ (৮) পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তাঁর পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেয়। পরে তাঁকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয়। চক্রটি ওই নারীর উপার্জিত অর্থ আত্মসাৎ করে। এ ছাড়া বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করার
১ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি বহুপক্ষীয় ক্ষেত্র। এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।
১ ঘণ্টা আগে