
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে তথ্যমন্ত্রী প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সিদ্ধান্তগুলো যাতে সর্বজনগ্রাহ্য হয় সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি বহুপক্ষীয় ক্ষেত্র। এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই নিহিত।
জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়। এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক বিষয়ের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপরই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নির্ভর করবে।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গণভোটের পক্ষে সরকার ও বিরোধী দল এক থাকলেও সংসদ সদস্যদের শপথের দিন থেকে সংস্কার বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সংসদে তিনি বিচার বিভাগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, শিল্পে গ্যাস-বিদ্যুৎ, ভারত সম্পর্ক ও সরকারি বরাদ্দ নিয়ে বক্তব্য দেন।
৫ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার এবং এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বোট থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে
রাজধানীর উত্তরা পশ্চিমে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের দলীয় পরিচয় জানায়নি পুলিশ।
২০ মিনিট আগে