
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রোববার দিনব্যাপী চলা এ অভিযানে সিনাবহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
ঈদের আগের দিন এমন অভিযান চালানোয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বাধার মুখে পড়েন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে উত্তেজিত জনতা বন বিভাগের কর্মী মিনহাজের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা বন বিভাগ ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ। উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) সামসুল আলম আরিফিন, সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহিদুল হাসান শাকিলসহ স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরা।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চন্দ্রা রেঞ্জের আওতাধীন সিনাবহ ও বাগাম্বর এলাকায় কয়েক বছর ধরে অনেকে বাড়ি ও দোকানঘর নির্মাণ করেছিলেন। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এ দখলবাজি চলছিল। অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দিয়ে মাইকিং করা হয়েছিল। কিন্তু এতে তারা কর্ণপাত না করায় আজ বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান শুরুর দিকে লোকজন বাধা দেয়। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বনকর্মীরা কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেন।
স্থানীয় বাসিন্দা কালাম বলেন, ‘অনেক বছর ধরে আমরা এখানে বাড়িঘর তৈরি করে বসবাস করে আসছি। আজকে ঈদের আগের দিন হঠাৎ করে বন বিভাগের লোকজন নির্মমভাবে আমাদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিল। আমরা এখন যাব কোথায়?’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘আমরা বন বিভাগের লোকদের সঙ্গে আলোচনা করেই ঘর তৈরি করেছিলাম। আজকে হঠাৎ আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে ঈদের আনন্দ কেড়ে নিল।’
এ বিষয়ে এসিএফ সামসুল জানান, সিনাবহ ও বাগাম্বর এলাকায় দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। বারবার সতর্ক করা হলেও দখলদারেরা স্থান ত্যাগ করেননি। ফলে প্রশাসনের কঠোর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিক দোকান, বসতবাড়ি ও অন্যান্য অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এসিএফ সামসুল বলেন, ‘অবৈধ দখলদারদের সরাতে গেলে কিছু লোক বাধা দেয়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান সম্পন্ন করি। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল বলেন, ‘উচ্ছেদ অভিযানের মাধ্যমে বন বিভাগের জমি পুনরুদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই জমি পুনরায় দখল না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের পক্ষ থেকে পুনরায় দখল রোধ করতে সীমানা নির্ধারণসহ নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনস্বার্থে সরকারি জমি দখলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
২ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
৩ ঘণ্টা আগে