
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী (২২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হাজারীবাগ টালি অফিস এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রী গলায় ফাঁস নেন। দেখতে পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আনিশার বাবা আব্দুল জলিল রহমান জানান, তাঁদের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। আনিশা হাজারীবাগ টালি অফিসে তাঁর মামার বাসায় থাকতেন এবং ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
আব্দুল জলিল বলেন, ‘আনিশা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে। সিটি কলেজে পড়ার সময় সেলিম রানা নামের একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গোপনে বিয়ে করে আনিশা। ২৫ দিন আগে আমরা বিষয়টা জানতে পারি। সেলিমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। বর্তমানে জিগাতলায় থাকে। সেখানে ফাস্ট ফুডের দোকান রয়েছে বলে জানতে পেরেছি। বিয়ের কিছুদিন পর আনিশা জানতে পারে, সেলিম আগে থেকে বিবাহিত। তাঁর স্ত্রী কুষ্টিয়ায় থাকেন। এ বিষয় নিয়ে মাঝেমধ্যে ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে।’
মৃত আনিশার বাবা আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) মেয়ে ফোন করে আমাদের সব ঘটনা জানায়। শুনে আমি এবং আনিশার মা আজ দুপুরে ঢাকায় হাজারীবাগের বাসায় আসি। বিকেলে আনিশা ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলেনি। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি আনিশা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় আনিশা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। থানা-পুলিশ তদন্ত করবে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে আরও ভালোভাবে চালনা (ফাংশন) করার জন্য অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলে, এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। যা জাতীয় অর্থনীতি, আমদানি ও রপ্তানিতে ভূমিকা রাখবে।
৪১ মিনিট আগে
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ঘোষণা দিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না। এমনকি গাড়ির জ্বালানি খরচও সরকারি তহবিল থেকে নেবেন না। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিক
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশের স্বপ্ন পূরণ আমাদের করতেই হবে। শেখ হাসিনার করুণ পরিণতি আমাদের মাথায় রেখে পথ চলতে হবে।
২ ঘণ্টা আগে
মন্ত্রী ডা. জাহিদ বলেন, ‘গ্রাম অঞ্চলে এমন কোনো রাস্তা থাকবে না, যেখানে মা বলবে রাস্তার কারণে আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়—এমন কথা শুনতে চাই না। এমন অপবাদ থেকে পরিত্রাণ পেতে সড়ক উন্নয়নে কাজ করা হবে।
২ ঘণ্টা আগে