
ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর এটা একটা উটকো ঝামেলা। অনেকের কাছেই এই ব্যথা খুব পরিচিত। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। ইফতারের পর বা রোজার সময় যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, পানিশূন্যতা বা ক্যাফেইন ছেড়ে দেওয়ার কারণে মাথাব্যথা হতে পারে। একে বলা হয় ‘ফাস্টিং হেডেক’ বা উপবাসজনিত মাথাব্যথা। যদিও এটি সাধারণ একটি সমস্যা; তবে সঠিক তথ্য জানা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
মাথাব্যথার লক্ষণ
সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে এই মাথাব্যথা শুরু হয়। এই ব্যথার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে—
ব্যথার ধরন: এই ব্যথা সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের হয় এবং মূলত কপালে অনুভূত হয়।
মাইগ্রেন থেকে আলাদা: সাধারণ মাইগ্রেনের মতো এই ব্যথা দপদপ করে না। তবে যাঁরা আগে থেকেই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, রোজা রাখা তাঁদের মাইগ্রেনকে ট্রিগার বা বাড়িয়ে দিতে পারে।
স্থায়িত্ব: আশার কথা হলো, পুনরায় খাবার গ্রহণ শুরু করার পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে এই ব্যথা সেরে যায়।
ঝুঁকি: আপনি যত দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, মাথাব্যথা তত বাড়বে। গবেষণায় দেখা গেছে, যাঁদের নিয়মিত মাথাব্যথার ইতিহাস আছে, রোজা রাখলে তাঁদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার প্রবণতা বেশি।
কেন এই মাথাব্যথা হয়
রোজা রাখার পর মাথাব্যথার সুনির্দিষ্ট কারণ এখনো অজানা। তবে বেশ কিছু থিওরি বা তত্ত্ব আছে।
রক্তে শর্করার স্বল্পতা: অনেকের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রার সামান্য পরিবর্তন মস্তিষ্কের ব্যথানুবর্তী রিসেপ্টরগুলোকে উত্তেজিত করে মাথাব্যথা তৈরি করতে পারে। যদিও অনেক বিজ্ঞানী মনে করেন, সুস্থ মানুষের লিভারে পর্যাপ্ত গ্লাইকোজেন থাকে, যা ২৪ ঘণ্টা পর্যন্ত শর্করার মাত্রা ঠিক রাখতে পারে, তাই শর্করা কমে যাওয়া একমাত্র কারণ না-ও হতে পারে।
ক্যাফেইন উইথড্রয়াল: যাঁরা নিয়মিত চা বা কফি পান করেন, তাঁরা দীর্ঘ সময় ক্যাফেইন না পেলে মাথাব্যথায় ভুগতে পারেন। সাধারণত শেষবার ক্যাফেইন নেওয়ার ১৮ ঘণ্টা পর এই ব্যথা শুরু হতে পারে। তবে যাঁরা ক্যাফেইন খান না, তাঁদেরও এই মাথাব্যথা হতে দেখা গেছে।
পানিশূন্যতা ও মানসিক চাপ: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং স্ট্রেস বা মানসিক চাপকেও এই মাথাব্যথার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
মাথাব্যথা যদি নিচের উপসর্গগুলোর সঙ্গে দেখা দেয়, তবে দ্রুত জরুরি চিকিৎসা নিন
-ঘাড় শক্ত হয়ে যাওয়া ও র্যাব।
-তীব্র বমি ও বিভ্রান্তি।
-কথা জড়িয়ে যাওয়া।
-১০০.৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর।
-শরীরের কোনো অংশ অবশ হওয়া বা দৃষ্টিশক্তি হারানো।
প্রতিকারের উপায়
ইফতারের পর মাথাব্যথা সাধারণত খাবার খাওয়ার পর সেরে যায়। তবে এটি এড়াতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।
পানির অভাব পূরণ: ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করে শরীর হাইড্রোজেন রাখুন।
ক্যাফেইন নিয়ন্ত্রণ: যারা নিয়মিত চা-কফি পান করেন, তাঁরা রোজা শুরুর আগেই ধীরে ধীরে ক্যাফেইনের মাত্রা কমিয়ে আনুন।
সুষম খাবার: সেহরিতে এমন খাবার খান, যা দীর্ঘক্ষণ রক্তে শর্করার মাত্রা বজায় রাখে।
বিশ্রাম: নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ মাথাব্যথা কমাতে সাহায্য করে।
খাবার বাদ না দেওয়া: দীর্ঘ সময় খাবার ছাড়া থাকলে এই ব্যথার ঝুঁকি বাড়ে। তাই সেহরির খাবার বাদ দেবেন না।
মাইগ্রেন রোগীদের জন্য: যাঁদের মাইগ্রেন আছে, তাঁরা রোজা রাখার আগে প্রতিরোধমূলক মাইগ্রেন ওষুধ ব্যবহারের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
সূত্র: ভেরি ওয়েল হেলথ, হেলথ লাইন

বিভিন্ন ফিচার আর সুযোগ সমৃদ্ধ স্মার্টফোন এখন আমাদের প্রায় চব্বিশ ঘণ্টার সঙ্গী। এর ব্যবহারে ছোটরাও পিছিয়ে নেই। কিন্তু প্রশ্নটি বারবার ফিরে এসেছে, শিশুর হাতে স্মার্টফোন আদর নাকি বিপদ? মানুষের জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সব সময় সুফল বয়ে আনে না। শিশুদের বেলায় সেটি বেশি সত্য। জীবন চলতে শেখার...
১ ঘণ্টা আগে
আমাদের মধ্যে অনেকে অতিরিক্ত ঘামেন বিভিন্ন কারণে। এই অতিরিক্ত ঘেমে যাওয়া কমানোর ৫ উপায় জেনে নিন এখানে। মনে রাখতে হবে, ঘেমে যাওয়াটা সমস্যা নয়। তবে অতিরিক্ত ঘেমে যাওয়াটা অনেক সময় স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। এ ছাড়া বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেতে...
৩ ঘণ্টা আগে
টি জোনে এই তৈলাক্ত ভাব বেশি থাকে। অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে দ্রুত এই সমস্যা দূর হবে।
৭ ঘণ্টা আগে
জাপানে চেরি ব্লসম যখন শেষ হয়, আমাদের এখানে কৃষ্ণচূড়ার মঞ্জরি তখন সবে আড়মোড়া ভাঙতে শুরু করে। সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়ে জানান দেয়, এখন আমার সময়। তারপর দিন যত গড়াতে থাকে; বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ ডিগ্রি করে তাপের পারদ যখন চড়তে থাকে, তখন সবুজ উবে গিয়ে চারদিক হয়ে যায় লাল। দোলা লাগে মনে। কবিরা তো বটেই...
৭ ঘণ্টা আগে