তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার দিন ও রাত মিলিয়ে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন।
বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকলের মরদেহ জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃতরা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গুলিস্তান বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৪)।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান।
রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থীদের আয়োজনে ৫৬তম বিশ্ব ইজতেমা এবারের আসর।

গত ২৬ জুলাই অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে গিয়ে বন্ধ করেন ইউএনও নিরুপম মজুমদার। এর ১৩ দিন পর আজ সকালে স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদার কিছু শ্রমিক দিয়ে একটি বড় রেইনট্রি গাছ কেটে ফেলেন। পরে খবর পেয়ে বন বিভাগকে কাটা গাছ জব্দ করার নির্দেশ দেন ইউএনও।
১২ মিনিট আগে
গত ৩১ জুলাই ফারুক নিজেকে ‘শাহীন’ পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর থেকে উপজেলার স্বাধীন ইটভাটার অংশীদার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁদের বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে রাজি করান। পরে নিজেকে সেই ইটের মালিক দাবি করে অন্য জায়গায় তা বিক্রি করেন। পরে ইট বিক্রির ১ লাখ ৮৭ হাজার টাক
১৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জাফর (৫০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। আজ শনিবার বিকেলে কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২০ মিনিট আগে
মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতাল নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা শুধু ব্যবসার কথা না ভেবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই।
৩৬ মিনিট আগে